আবার সেই দোল
আমাকে দেখে তুমি ছুটে গিয়ে চিলেকোঠায় খিল তুলেছিলে আমি তো রং-চং মেখে তখন ভূত যত বলি রং নয় রে, লাল আবির তবু তোমার সেই একই— না না না… তার পর দিব্যি কাটাকাটি তুমি বলেছিলে, তা হলে একগাদা নয়, একটুখানি। মনে পড়ে? সেই চৈত্রে আবিরের ছলে তোমাকে সিঁদুর পরিয়েছিলাম। বোনের মুখে এ কথা জানতে পেরে পুকুরপাড়ে…
