মাই নেম ইজ গহরজান

প্রতিভা, সূর্যের আলোর মতো। ধনী-দরিদ্র, জাত-ধর্ম, দেশ-কাল দেখে কোনো মানুষের মধ্যে প্রতিভার স্ফুরণ হয় না— এই চিরসত্য কথাটি স্বতঃসিদ্ধ। আর তাই এই পৃথিবীর আলোয় এমন অনেক প্রতিভার উদাহরণ আছে, যেখানে এমন সব প্রতিভাধর মানুষের সন্ধান মেলে, যাঁদের না আছে কোনো বংশকৌলিন্য, না আছে হয়তো পারিবারিক কোনো ঐতিহ্য। আর এমনই এক অসাধারণ প্রতিভার ছোঁয়ায় আজ থেকে…

Read More

বহু সত্তার বহুমুখী পর্যটনে আত্মশরণের প্রজ্ঞাময় চিত্রকল্প

যে কজন কবি বাংলা সাহিত্যে ভিন্ন ধারায় পথ অন্বেষণ করেছেন, তাঁদের মধ্যে অন্যতম হলেন নিখিলকুমার সরকার। সত্তর দশক থেকে কবিতা চর্চা করলেও নিজেকে নিভৃতে রেখেছেন। কম লেখার চেষ্টা করেও ব্যতিক্রমী হয়েছেন। সম্প্রতি প্রকাশিত তাঁর কাব্যগ্রন্থ ‘ঋতু, রতি এবং অন্যান্য'(প্রথম প্রকাশ ২০২০) বাংলা কবিতা পাঠকের কাছে এক ভিন্ন অভিজ্ঞতা এনে দিতে সক্ষম। চার ফর্মার কাব্যগ্রন্থটি বেশ…

Read More

ভালোবাসার মানুষ টনি মরিসন ২

।।দ্বিতীয় পর্ব।। নিজের আফ্রিকিয় উত্তরাধিকার এবং সেটির সঙ্গে তাঁর মার্কিন বর্তমানতার মেলবন্ধনটাকেই টনি মরিসন ভবিতব্যের জীবনবিকাশের মূল সঞ্চয় হিসেবে বিবেচনা করেছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার পেশায় যোগ দেওয়ার আগে যখন তিনি বিশ্বখ্যাত প্রকাশনা সংস্থায় সম্পাদনার চাকুরি করেন তখন থেকেই তিনি আফ্রো-আমেরিকা বিষয়ে সচেতন। মূল্যবান সব প্রকাশনা সম্পাদনা করে কেবল যুক্তরাষ্ট্র নয় সমৃদ্ধ করেন গোটা বিশ্বকে। র‍্যান্ডম হাউজ…

Read More

মধ্যযুগের বাংলা কাব্য: মধ্যযুগের কবিদের চোখে ২

।।দ্বিতীয় পর্ব।।  শুধু মঙ্গলকাব্যের ধারাতেই নয়, অনুবাদ কাব্যের নানা শাখাতেও কবি-বন্দনার সুপ্রচুর উল্লেখ মেলে। এগুলিতে কবিত্বের উৎকৃষ্টতা বিষয়ে যে-সব মন্তব্য করা হয়েছে তা নেহাতই সম্মান দেখানোর একটা হিড়িক। কাহিনি-বৃত্তের সুসঙ্গতি, ঘটনা-বিন্যাসের পারম্পরা, চরিত্র-নির্মাণের কুশলতা কিংবা রসসৃষ্টির সক্ষমতা প্রসঙ্গে আজকের সাহিত্য-রসিকেরা যেভাবে আধুনিক সাহিত্যতত্ত্বের দ্বারা সমৃদ্ধ হয়ে বিচারে প্রবৃত্ত হন, মধ্যুযুগে তা খুব সম্ভব ছিল না।…

Read More

এই উত্তরদেশ, এই জোড়া মহিষের দেশ (ষষ্ঠ পর্ব)

১৬. তামারহাটের ভেঙে যাওয়া হাটের বাইরে আসতে আসতে সিকান্দার মিস্তিরি তার ঝাঁকড়া চুল নাড়াতে নাড়াতে বেশ মজাদার এক ভঙ্গি তার দীঘল শরীরে বহন করে আনতে থাকে আর কিঞ্চিৎ অন্যমনস্ক হয়েই গানের দু এক কলি কিংবা গেয়েই ওঠে- “ও কি মাহুত রে মোক ছাড়িয়া কেমনে যাইবেন তোমরা হস্তির শিকারে” এই গানের হাহাকারের মতন সুর বাতাসে ছড়িয়ে…

Read More

প্রাচীন ভারতে গণিকা ও গণিকাবৃত্তি

অতীত হোক বা বর্তমানে, সমগ্র পৃথিবীতেই বিবাহবহির্ভূত যৌন সংসর্গের মধ্যে গণিকাবৃত্তি একটি বিশেষ স্থান অধিকার করে রয়েছে। সাধারণ অর্থে গণিকা বলতে সেই নারীকে বোঝানো হয়ে থাকে, যিনি অর্থের বিনিময়ে পুরুষ নির্বিশেষে যৌনমিলনে রত হন বা সেকাজের জন্য নিজের দেহকে সমর্পণ করে থাকেন। ইতিহাস বলে যে, পতিতাবৃত্তি হল কয়েক হাজার বছরের প্রাচীন একটি ব্যবসার নাম। লোকমুখে…

Read More

স্মৃতিদের কথা

স্মৃতিরা সবাই ফিরে আসে পুরোনো ঘরদোর জানালা কপাট রংচটা যৌবনের রক্তরাগ পাখি উড়ে যাওয়া শুকনো ডাল সব আছে—মৃত ও জীবিত বসন্তরাও শুধু সম্মোহন নেই কোথাও আর ভরা কলসির ছলাৎ ছলাৎ শ্রাবণের জোনাকির বাঁশবন নতুন ছিপের মাছ তড়াপ তড়াপ কালি পড়া লন্ঠনের কাচ উঠোনে হাওয়ায় গল্প জমে গল্পে গল্পে সারারাত নাচ প্রথম তাম্বুলে মুখ লাল প্রথম…

Read More

অনিকেত মেঘের খেলা

এ পৃথিবীতে কেউ জীবনের আঘাত থেকে পরিত্রান পায় না। আমরা সবাই কম বেশী আঘাতের সাথে জড়িত। সেটা শারীরিক, মানসিক অথবা আধ্যাতিক যে কোনো বিষয়ে হতে পারে। অনেক সময়ে শারীরিক বেদনার চেয়ে মানসিক বেদনা ভীষণ কষ্টদায়ক হয়ে উঠে। পরিবারের প্রিয়জন যেমন সন্তান, মা-বাবা, স্বামী অথবা স্ত্রীকে হারানো। আবার কখনো বিবাহিত জীবন ভেঙে একাকী পথ চলা অথবা…

Read More

অসাধারণ নির্জন তাকদা এবং তিনচুলে

সখী ভালোবাসা কারে কয়! ছোট ছোট মুহূর্তগুলো নিয়েই আমাদের জীবন, আমাদের ভালো থাকা, আমাদের ভালোলাগা। একটা করে দিন চলে যায় আর আমরা এই পৃথিবীর কাছে ঋণী হয়ে পড়ছি প্রতিনিয়ত। ঋণী হয়ে পড়ছি কিছু মানুষের কাছে। মাঝে মাঝে সময় পেলেই ছুটে চলে যাই ঐ দূর পাহাড়ে বা গভীর জঙ্গলে। যাই এ কারণেই জীবনকে খুব কাছ থেকে…

Read More

ধারাবাহিক উপন্যাস উত্তাল ১৬

।।পর্ব – ষোল।। শুধু বড়রাই নয়, বাবা-মায়েদের মুখের দিকে আর তাকানো যাচ্ছে না দেখে আঁধারগ্রাম কৃষিজমি বাঁচাও কমিটিতে এসে একে একে নিজেদের নাম লেখাতে শুরু করল গ্রামের তরুণ-তরুণীরাও। এইট-নাইনে পড়া ছেলেমেয়েরাও বাদ গেল না। প্রাইমারি স্কুলে পড়া ক’টা ছেলেও নাকি তাদের নাম লেখানোর জন্য কাকে ধরাধরি করেছিল। শেষ পর্যন্ত তাদের নাম না লেখানোয় তাদের সে…

Read More

যা যা সে কোন দেশে

বছর কয়েক আগে শান্তিনিকেতন গিয়েছিলাম। ফেরার পথে এক মাঠের ধারে অনেকক্ষণ দাঁড়িয়েছিল আমাদের গাড়িটা৷ নির্জন জায়গা৷ লোকজন কেউ নেই৷ কেবল একটি নিচু ঢালু জায়গায় অনেক গাছ৷ তারা সব সার বেঁধে দাঁড়িয়ে৷ দামাল হাওয়া প্ররোচনা দিচ্ছিল৷ ভিড়ে গেলাম গাছেদের দলে৷ কী জোর জোর হাওয়া বইছিল রে বাবা৷ গাছগুলো দুলছিল একই কাতে৷ গাছে গাছে ঢেউ৷ ঢেউয়ের টুকরোগুলো…

Read More

জামাইষষ্ঠী’র সাংস্কৃতিক ইতিহাস

প্রথমেই জানিয়ে রাখা যাক যে, বর্তমান সময়ে হিন্দু বাঙালির অন্তঃপুরে ব্যাপকভাবে প্রচলিত জামাইষষ্ঠী অনুষ্ঠানটিতে ধর্মীয় ভাবানুষঙ্গ খুবই কম রয়েছে। আর সেটাও যতটুকু রয়েছে, তাও আবার প্রাচীন ব্রাহ্মণ্যধর্মের উৎসঙ্গ সংস্কারের সঙ্গে সম্পৃক্ত নয়। লোকসংস্কৃতিক গবেষকদের মতে, মানুষের আদিম অরণ্য জীবনের অধুনাবধি প্রসারিত রূপান্তরিত একটি মূর্তিতে প্রাচীনতর কৌমজীবনের প্রতিভাস এর মধ্যে প্রতিবিম্বিত হয়েছে বলে দেখা যায়। অতীত…

Read More
error: বিষয়বস্তু সুরক্ষিত !!