ধারাবাহিক উপন্যাস: এ এক অন্য আঁধার (পর্ব- ১০)
শনিবার সন্ধেয় বিভাস সামন্ত নিজের ড্রইংরুমে বসে অত্যন্ত মনোযোগ দিয়ে খবরের কাগজ পড়ছেন। স্বরূপনগর এলাকায় নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে তাঁর প্রভাব প্রতিপত্তির শেষ নেই। সেকথা স্থানীয় থানার ওসিও জানেন। তাৎক্ষণিক কোনো ঘটনা ঘটলে ওসিকে না জানিয়ে রাজনীতির লেবেলে সামন্তবাবু আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলেন। বাধ্য হয়ে তা ওসিকে মেনে নিতে হয়। ঘটনার গতিপ্রকৃতি নিয়ে অন্য ভাবনা থাকলেও…
