চক্রবৎ আবর্ততে
সকালে ঘুম থেকে উঠেই পাশের বাড়ির ঘোষগিন্নির চিৎকার কানে গেল: “বলি, বুড়ো হয়ে তো মরতে গেলে, তোমাকে কতদিন বলেছি যে সকাল বেলার বাজারটা তুমি আগে সেরে আসবে ৷ খবরের কাগজটা তো আর পালিয়ে যাচ্ছে না, সারাদিন পড়ে রয়েছে ৷ জানো তুমি, মন্টু আর বৌমা অফিসে বেরিয়ে যাবে৷ তোমার দেখছি বোধবুদ্ধি দিন দিন লোপ পাচ্ছে ৷…
