কবি জীবনানন্দ দাশের পাশ্চাত্যবোধ

বিশ্বব্যাপী বহুরকম পরিবর্তনের সময়কালে জীবনানন্দ দাশের সাহিত্যসম্ভার প্রচলিত প্রথার বিপরীতে আধুনিক চিন্তাশক্তির প্রতিফলন লক্ষ্য করা যায়। বাংলা সাহিত্যের অগ্রগণ্য কবি, কথাসাহিত্যিক জীবনানন্দ দাশ (১৭.০২.১৮৯৯—২২.১০.১৯৫৪)। তাঁর ভাবনার বিচিত্র দিক, তাঁর লেখা ‘আধুনিক সাহিত্য’ নামক একটি প্রবন্ধ ‘চতুরঙ্গ’ পত্রিকায় (মাঘ, ১৩৫৫ বঙ্গাব্দ, ১৯৪৮) প্রকাশিত হয়। সেখানে আলোচনা করতে গিয়ে তুলনামূলকভাবে রবীন্দ্রনাথ ঠাকুর, অদ্রে জিদের প্রসঙ্গ এসেছে। বিশেষ…

Read More

অনাদিরঞ্জন বিশ্বাসের তিনটি কবিতা

দুঃখুর কষ্টকথা হে রাজন, তুমি পরিয়েছ কাঞ্চন-কিরীট আমার মাথায়। পাঁচটি কোরক-সহ পুষ্করের পাঁচ পাপড়ি-শোভিত সেই ধাতব ফলক যত্নহীন পড়ে থাকে কুটিরের কোনো এক কোণে, বাঁশের খুঁটিতে ঝোলা ন’ টাকার ব্যাগে। তার নীচে শতাব্দীর অন্ধকারে স্যাঁতসেঁতে মেঝে খড় দিয়ে ঢাকা থাকে সারাটি বছর। এখনও দেখিনি সেই খড়ের ভিতর লুকিয়ে রয়েছে কি না বিছের ছানারা। ভালো হত,…

Read More

ভয়ঙ্কর অন্ধকার

তুলিতে কালি লাগিয়ে আমার মুখ ও শরীরকে কালিমালিপ্ত তুমি করতেই পারো, কারণ আমি মানুষের কথা বলেছি, সেই মানুষ যারা ঘাম ঝরিয়ে দিনান্তে সন্তানের হাতে তুলে দেয় ‘সহজপাঠ’! সেই মানুষগুলোই কিন্তু জল আর কাঁধে গামছা নিয়ে দাঁড়িয়ে থাকে ঠিক তোমার পিছনে, কারণ তুমি আমার মুখে কালি লেপন করে এক মহাবিপ্লব ঘটিয়ে চলে গেছ চায়ের দোকানে অথবা…

Read More

ডিপ স্টেটের কালি বিশ্বকবির প্রতিকৃতিতে

জগতের বিচিত্র আয়োজনের মধ্যে বাংলাদেশ নিয়ে যা-সব হচ্ছে, তা লাখ লাখ পবিত্র শহীদের রক্তকে উপহাস করছে। ব্রিটিশ সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রাম থেকে বর্তমান অবধি যা হচ্ছে, তার মধ্যে মিশে আছে শোষক গোষ্ঠী, পুঁজিবাদীদের নির্মম নৃশংসতার ইতিহাস। পরিত্রাণ পায়নি বৃহৎ ভারতের বাংলাদেশ, ভারত, পাকিস্তান। সেইসব আলোচনা মূল লক্ষ্য নয়। সম্প্রতি বাংলাদেশে রবীন্দ্রনাথকে নিয়ে ঘটনা ও ডিপ স্টেটের কারসাজি…

Read More

কামিনী রায়ের কবিতা ও জীবন

ছোটবেলায় পড়া কোনো কোনো কবিতা বড় হওয়ার পরও আমাদের সঙ্গে থেকে যায়। বয়স বাড়লে কবিতার কথাগুলোর অর্থ আরও স্পষ্ট হয়ে ওঠে। কামিনী রায়ের ‘পাছে লোকে কিছু বলে’ তেমনই একটি কবিতা। নিজের কোনো ইচ্ছা প্রকাশ করতে গিয়ে থেমে যাওয়া, ভুল হওয়ার ভয়ে কাজ শুরু না করা কিংবা কারও পাশে দাঁড়াতে চেয়েও পিছিয়ে আসার মধ্যে কথাটি ফিরে…

Read More

সময়ের কাছে জবাব

সময় কখনও মরে না, শুধু মুখ বদলায়, পুরোনো ক্ষত নিয়ে নতুন সকাল আসে। শহরের ভিড়ে কত মুখ নিঃশব্দে কাঁদে, অদৃশ্য প্রশ্ন জমে থাকে বাতাসে। যে হাত মাটি চষে অন্ন ফলায়, তার ঘরেই কেন অভাবের অন্ধকার? যে শ্রমিক শহরের স্বপ্ন গড়ে, তার স্বপ্ন কেন ভাঙা চালের নিচে? একটি শিশুর চোখে যে ক্ষুধা জ্বলে, তার সামনে সভ্যতা…

Read More

ধ্রুপদী অতীতের পুনর্নির্মাণ ও আধুনিক অনুভূতির স্বরলিপির রূপকার

কানাডীয় কবি, প্রাবন্ধিক এবং ধ্রুপদী সাহিত্যের অনুবাদক অ্যান কার্সনের সাহিত্যে নোবেলপ্রাপ্তি সমকালীন বিশ্বের প্রথাবিরোধী ও নিরীক্ষাধর্মী সাহিত্যধারার এক ঐতিহাসিক স্বীকৃতি। ১৯৫০ সালে অন্টারিওর টরন্টোতে জন্ম নেওয়া কার্সন শৈশব ও কৈশোর থেকেই প্রাচীন গ্রিক ভাষা এবং ধ্রুপদী সাহিত্যের প্রতি গভীরভাবে আকৃষ্ট হন। বিশ্ববিদ্যালয়ে পাঠদান ও অনুবাদচর্চার সূত্রে তিনি প্রাচীন গ্রিক দর্শন ও রূপকথাকে কেবল অতীতের প্রত্নতাত্ত্বিক…

Read More

৭ অক্টোবর ১৯৭১: পিরোজপুরের সূর্যমণি গণহত্যা

১৯৭১ সালের ৬ অক্টোবর রাতে পিরোজপুরের মঠবাড়িয়ার আঙ্গুলকাটা ও সংলগ্ন এলাকায় স্থানীয় রাজাকার বাহিনী হিন্দু বাঙালিদের বাড়িতে হামলা চালায়। লুটপাট ও নির্যাতনের পাশাপাশি বিভিন্ন বাড়ি থেকে ৩৭ জনকে ধরে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে সাতজনকে আলাদা করে আটকে রাখা হয়। বাকি ৩০ জনকে সূর্যমণি গ্রামের ওয়াপদা বেড়িবাঁধ এলাকায় নিয়ে গুলি করা হয়। ৬ অক্টোবর রাতে…

Read More

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও উনিশ শতকের মনীষা

উনিশ শতকের বাংলার নবজাগরণে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এক অনন্য নাম। তবে তাঁকে বিচ্ছিন্নভাবে দেখলে সেই সময়ের মনীষা ও নবজাগরণের পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যায় না। বিদ্যাসাগরের পাশাপাশি রাজা রামমোহন রায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মাইকেল মধুসূদন দত্ত, অক্ষয়কুমার দত্তসহ বহু মনীষীর চিন্তা, সাহিত্যচর্চা ও সমাজসংস্কারের মধ্য দিয়ে উনিশ শতকের বাংলায় এক নতুন মননশীলতার বিকাশ ঘটেছিল। তাঁদের কর্ম ও চিন্তার…

Read More

সালুমারাদা থিম্মাক্কা: গাছেদের মা

একটি রাস্তা। রাস্তার দু’ধারে সারি সারি বটগাছ। বিশাল ডালপালা ছড়িয়ে আছে আকাশের দিকে। কোথাও ঝুলে পড়েছে শিকড়। কোথাও পাখির বাসা। দুপুরের তীব্র রোদে পথিকেরা এসে দাঁড়াচ্ছেন গাছের ছায়ায়। বাতাসে পাতার মর্মর শব্দ। চারপাশে সবুজের শান্তি। কর্ণাটকের হুলিকাল থেকে কুদুরের পথে আজ এমনই এক দৃশ্য দেখা যায়। কিন্তু একদিন এই পথ এমন ছিল না। তখন রোদ…

Read More

অনুগল্প

লোকটাকে দেখে একেবারে ভক্তি হল না রিঙ্কুর। গায়ে একটা সাদা হাফ শার্ট। শার্টটায় অসংখ্য ভাঁজ পড়া। দেখে মনে হয় কোনও কালেও ইস্তিরি করা হয়নি। পাজামার অবস্থা তো আরও খারাপ! মনে হয় ফেলে দেওয়া কাপড় কুড়ুনির কাছ থেকে বিনে পয়সায় চেয়ে নেওয়া হয়েছে। আর নামেরও কী ছিরি, দেবু! এই পাগল পাগল ভিখিরি গোছের লোকটা নাকি বাবার…

Read More

তৈমুর খানের ছয়টি কবিতা

শূন্যে চেয়ে থাকি বিকেল শীতের খড় শুকিয়ে নিতে থাকে রোদের ওড়না মেলে দাঁড়িয়ে থাকে গাছ শালিক পাখির ঠোঁটে নরম ইশারা ঘুরেফিরে কার ছায়া আসে? মুঠো খুলি স্মৃতির স্পর্শগুলি শিহরন ছড়ায় বালিপথ জুড়ে সময়ের পদচিহ্ন আঁকা শেষ নিশানায় জলপাখি ডুব মারে কী মাছ? কী মাছ ওর ঠোঁটে? সাম্রাজ্যের কারুকাজগুলি জলের ওপরে দুলে ওঠে তীরে কার ছায়ার…

Read More
error: বিষয়বস্তু সুরক্ষিত !!