শিউলি খাতুন আজ এসেছিল
শিউলি খাতুন আজ এসেছিল বহুদিন পর আজ বর্ষা নেই, কবেই মেঘ চলে গেছে শিউলিও চলে গেল সন্ধ্যার আগে এখন আমার নৌকা শুকনো খাতে পড়ে আছে ভাসতে পারে না, হাসতে পারে না দাঁড়ও কোথায় চলে গেছে আমাদের সব সম্পর্কগুলি এখন এরকমই নদী জল থাকে না, শিউলিরা এসে চলে যায় আর অন্য সব লোকেরা বালি তুলে নেয়…
