জ্যোতি পোদ্দারের ছয়টি কবিতা
মানুষ দানা ছুঁড়ে দিলেই কি আর পাখি আসে? পাখির ডানায় জল দিও উষ্ণতা দিও দিও ভরসা তুমি মানুষ বড্ড বেশি ফাঁক ও ফাঁদ ফেলার ওস্তাদ। শাড়ি অনেক তো হলো। এবার তবে কুড়িয়ে তুলি বাদামের খোসা।খুচরা আলাপ। আর দু’জনের মাঝে থিতু হয়ে বসে থাকা দীর্ঘ চুপচাপ। ফুটপাতে দাঁড়িয়ে থাকার মতো করে চোখের আড়ালে,মনের আড়ালে দাঁড়িয়ে তুমি…
