জ ন্ম দি ন

রেবতী নক্ষত্রের অনন্ত আলোয় বৈশাখী বাতাসে ভাসে জোড়াসাঁকোর ঘর দোর অন্দরমহল। প্রথম আলো ছড়িয়ে পড়েছে পৃথিবীর চোখে মুখে। পরিচয় হলো প্রকৃতির সাথে, আকুল আকাশে সাথে। …একেলা রাতে। গান বাঁধল পাখিদের দল, রাঙা মাটির পথে উদাসী বাউল। উঠোন তখন সেজেছে, সেঁজুতি গন্ধে জেগেছে। আলোয় ঝিলমিল করে উঠল মাটি। মৃন্ময়ী প্রকৃতি। শাঁখ বাজাও। বাজাও শাঁখ। প্রদীপ জ্বালো।…

Read More

ভারতীয় দর্শন ও রবীন্দ্রনাথ

ভারতীয় দর্শন বলতে ভারতীয় উপমহাদেশে গড়ে উঠা দার্শনিক ঐতিহ্যকে বোঝানো হয়। এই দর্শনগুলোতে নানা রকম পার্থক্য থাকা সত্ত্বেও একটা নৈতিক ও আধ্যাত্মিক একাত্মতা লক্ষ্য করা যায়। ধর্ম ও দর্শনের মাঝে গভীর সংযোগ থাকায় আধ্যাত্মিক পটভূমিকা ভারতীয় দর্শনের একটি বৈশিষ্ট্য। ভারতীয় দর্শনগুলো ধর্ম, কর্ম, সংসার, পুনর্জন্ম, দু:খ, ত্যাগ, ধ্যানের মতো অনেকগুলো ধারণা প্রকাশ করে, যার মূল…

Read More

প্রকাশ্য রঙ্গালয়ে ভদ্র নারী এবং রবীন্দ্রনাথের ছায়াছবি পরিচালনা

রবীন্দ্রনাথ ছায়াছবি পরিচালনা করেছিলেন জীবনের হেমন্তবেলায়। প্রায় সত্তর বছর বয়সে। ছায়াছবিটির নাম নটীর পূজা। রবীন্দ্রনাথ ঠাকুর পরিচালিত একমাত্র চলচ্চিত্র। জীবিতকালেই তাঁর অনেক কাহিনি ছায়াছবিতে রূপান্তরিত হয়েছে। কিন্তু নটীর পূজা তাঁর পরিচালনায় প্রথম ও শেষ ছায়াছবি। ঘটনাটিকে উপমহাদেশের চলচ্চিত্রশিল্পের ইতিহাসে একটি মাইলফলক বলা যেতে পারে। কারণ, এই দেশে এই শিল্পমাধ্যমটির উষালগ্নের সঙ্গে রবীন্দ্রনাথের প্রত্যক্ষ ও নিবিড়…

Read More

কালিম্পং-এ রবীন্দ্রনাথ ঠাকুর এবং উপেক্ষিত গৌরিপুর হাউস

মানুষের কান্না আমাদের চোখে পড়ে, আচ্ছা পাহাড়ের কান্না আমাদের চোখে পড়ে কি? পাহাড়ের দুঃখে কাঁদার কেউ নেই, কিন্তু পাহাড় কাঁদে, সে কাঁদে নিঃশব্দে। সেই কান্নার আওয়াজ কারো কানে যায়, কারো কানে যায় না। আসলে পাহাড়ও সাথি চায় আর তাই তো আমি বারবার ছুটে যাই পাহাড়ের কাছে, মনের কতো কথা হয়, নিজেদের সুখ দুঃখকে ভাগ করে…

Read More

ঠাকুর পরিবারের ইতিহাস ও বিশ্বকবি

সে বহুকাল আগের কথা। সুন্দরবন অঞ্চলে তখন শাসনকর্তা ছিলেন রাজপুরুষ খাঁ জাহান আলি। তাঁর প্রধান কর্মচারী ছিলেন মহম্মদ তাহের। লোকেরা তাঁকে বলতেন ‘পির-আলি’। কারণ, তিনি ছিলেন ধর্মান্তরিত মুসলমান। তাই তাঁর, নিষ্ঠা, গোঁড়ামি ও আড়ম্বরের আধিক্য ছিল। নিজেকে সাচ্চা মুসলমান প্রমাণ করবার জন্য সর্বস্তরের মুসলমান এমনকি গোঁড়া হিন্দু ব্রাহ্মণদেরও নিজের বাড়ির যে-কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতেন। তখন…

Read More

হাইকু: আম

#১ রৌদ্রের তাপে সবুজ আম কাঁপে পুকুর পাড়ে। #২ বৈশাখী গানে কাঁচা আমের ঘ্রাণ পাখিরা হাসে। #৩ সবুজ আম বাতাসে দোল খায় দুরের দেশে। #৪ ভরদুপুরে রসালো পাকা আম ঝড় উঠেছে। #৫ আম ধরেনি কাঠবাড়ির গাছ উনুনে জ্বলে।

Read More

ধারাবাহিক উপন্যাস ‘উত্তাল’ ১২

।।বারো।। ফোন পেয়ে তাজ্জব হয়ে গিয়েছিলেন নবীন মাস্টার। আজকাল আবার এ রকম হয় নাকি! আগে এ সব হত। শুধু এ দেশেই নয়, পৃথিবীর অন্যান্য দেশেও। এক সময় লাতিন আমেরিকার বিভিন্ন দেশে এবং ব্রাজিলে উন্নয়নের নামে এই ভাবেই কৃষিজমি অধিগ্রহণ করা হয়েছিল। ওই দেশগুলোও ছিল আমাদের এই দেশের মতোই কৃষিপ্রধান দেশ। ফলে পনেরো বছরও লাগেনি, ওই…

Read More

ইতিহাসের বাস্তব এবং লেখকের বাস্তব : সৈয়দ ওয়ালীউল্লাহ্ ২

।।দ্বিতীয় পর্ব।। ১৯৪৭ সালে দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে যে-দেশ ভাগ হয়ে যায় সেই দেশের একটি নতুনাংশের নাগরিক ওয়ালীউল্লাহ্ এক বছরেরও কম সময়ের মধ্যে তাঁর উপন্যাসের জনপদ মহব্বতনগরের জনগণকে ফেলে দেন একটা সংশয়গ্রস্ততা ও সংকটের মধ্যে। যদিও উপন্যাসের ভেতরকার সময় আনুমানিক ১৯০০ সাল কিন্তু ১৯৪৮ সালেও সেই সংকটের সুরাহা হয় না। কাজেই ১৯০০ এবং ১৯৪৮- পারস্পরিক পঞ্চাশ বছরের…

Read More

প্রতীক্ষা

এক ফোঁটা মৃত্যুর জন্য আমি নক্সা আঁকা পৃথিবীর ওপর প্রতীক্ষা করছি ঝুলন্ত মেঘের রঙে ভাসছিল আকাশের দুরন্ত সৌন্দর্য মাটির কাছাকাছি কেউ সাজাচ্ছে পালক, কেউ ভরছে লক্ষ্মীর ভাঁড়ার, কেউ বোধের টানে ঘর ছাড়া একতারা হাতে মেঠো পথের সঙ্গী, মাধুকরী সহযাত্রী কিংবা ভাটিয়ালি সুর নদীর স্রোত পায়ে পায়ে ঘুড়ি সহস্র ঘুম বয়ে বেড়াচ্ছে মহেঞ্জোদাড়ো বাতাসে নীল বাতির…

Read More

কাঁচা হলদে বাঘটা

আমাদের স্কুলের এক মেয়ে চলে গেল কদিন আগেই৷ মেয়েটা ডাউন সিনড্রোম ৷ গোটা একরাত শ্বাসকষ্টে জ্বালাপোড়া হয়ে ভোর নাগাদ সে গেল৷ পরদিন আরেকজন অভিভাবক এসে যখন মেয়েটির মৃত্যুর খবর দিলেন এবং কীভাবে সে মরেছে সেটা বললেন, তখন খেয়াল করলাম স্কুলের সব থেকে দুষ্টু ছেলে বাঘু হাঁ করে শুনছে ৷ এমনিতে বাঘু সদা আনন্দিত ছেলে ৷…

Read More

বিজন ভট্টাচার্যের নাটকে প্রান্তিক মানুষ ২

 ।।শেষপর্ব।। ‘নবান্ন’র নাট্যধর্ম বিশ্লেষণ করতে গিয়ে শমীক বন্দ্যোপাধ্যায় যুক্তিযুক্তভাবে এর ত্রিস্তরীয় বিন্যাসের কথা আমাদের মনে করিয়ে দিয়েছেন। এতক্ষণ যে রাজনৈতিক ইতিহাসের ব্যাপ্ত পটভূমির কথা বলা হল, এটা হল এর প্রথম স্তর, যেখানে একটি সুনির্দিষ্ট কালের রাজনৈতিক আবেগের প্রতিফলন ঘটেছে। দ্বিতীয় স্তরে রয়েছে আমিনপুরের বৃদ্ধ চাষি, প্রধান সমাদ্দারের পরিবার। স্ত্রী পঞ্চাননী ছাড়া দুই ভাইপো কুঞ্জ ও…

Read More

গারো পাহাড়ের চিঠি: পাতিল হাঁটি ও জ্যোতি’র শৈশব

এখনো কি বিক্রি হয় হাঁড়ি, পাতিল, সরা কিংবা লালরঙে কাজ করা মাটির ব্যাংক? পথের পাশে মাটি পসরা দেখেই দাঁড়ালাম। মফস্বলের শেষ বিকালের হাটে পসরা সাজিয়ে বসেছে। আছে হরেক রঙের মাটির পুতুল- পাঁচ আঙুলে গড়ে ওঠা টেপা পুতুল; সালংকারা পুতুল স্থির দাঁড়িয়ে দাঁড়িয়ে হাট বাজার দেখছে। দেখছে স্থানিক হাট বাজার কেবলই পড়তির দিকে। আমাকেও কি তিনি…

Read More
error: বিষয়বস্তু সুরক্ষিত !!