আমার শৈশব-কৈশোরের পহেলা বৈশাখ
এই তো সেদিনের কথা। স্বাধীনতা উত্তর বাংলাদেশ। মনে পড়ে যায় সেসব দিন। বছরের শেষ মাস- চৈত্র মাস, ভয়াবহ সূর্যের খরতাপ। গাছে গাছে আমের কুড়ি বাতাসে দোলে- ভীষণ রকমের হালকা সুবাস নাকে লাগে। আশেপাশের বাড়িঘরের নিকানো উঠান। বেশীরভাগই টিনের চৌচালা বাড়ি ও মাটির মেঝে। বাড়ির আঙিনায় শীতদিনের ডালিয়া ও গাঁদা ফুলগাছ এবং লাউ, শিমের গাছগুলো শুকিয়ে…
