এ এক অন্য আঁধার (পর্ব ১৪)
আসছি স্যার, বলেই বদন ঘরের মধ্যে এল একটা গুরুত্বপূর্ণ খবর জানাতে। চাকরি জীবনের শুরু থেকেই সে আকাশের ব্যক্তিগত জীবনের সাথে জড়িয়ে। আকাশও তাকে খুব বিশ্বাস করে। বদনের কিছু বলার আগে আকাশ বলল, আনন্দ ছেলেটা কেমন বলো তো? স্যার, দুটো পৃথক সত্তা নিয়ে তাকে চলতে হয়। ব্যক্তিগত জীবনে সে মতির সঙ্গে জড়িয়ে। দুজনের চলাফেরা একসাথে। হাটে…
