বাংলার নবজাগরণ ও মাইকেল মধুসূদন ২
মধুসূদনের জন্ম হয়েছিল পূর্ববঙ্গের যশোহর জেলার সাগরদাঁড়ি গ্রামে, কিন্তু তাঁর বেড়ে ওঠা-গড়ে ওঠা উনিশ শতকের আধুনিক সংস্কৃতির লীলাভূমি কলকাতায়। সাগরদাঁড়িতে ছিলেন বোধহয় জীবনের প্রথম দশটা বছর। এই সময়পর্বে যথাকালে বাড়ির চণ্ডীমণ্ডপে তাঁর হাতেখড়ি হয়। বাল্যশিক্ষার শুভারম্ভ গ্রামের পাঠশালায়। ফার্সি শিখতেন গ্রামের এক মৌলবির কাছে। বাল্যে তাঁর বিদ্যানুরাগ ও পারদর্শিতা সকলকে চমৎকৃত করেছিল। মধুসূদনের জননী জাহ্নবী…
