অণুগল্প: জীবনানন্দ সিনড্রোম
মাঝ রাত। কিছুতেই ঘুম আসেনা শুভাশীষের। বিছানা ছেড়ে সে ছাদে চলে আসে। ছাদে তখন যেন আকাশটা নেমে এসেছে। আকাশের উজ্জ্বল তারারা যেন মেলা বসিয়েছে ছাদে। সেই তারাদের সঙ্গে সে খেলা করে। তার গায়ে, হাতে, মুখে, বুকে ছড়িয়ে পড়ে তারারা। হঠাত্ তার মনে হয় স্ত্রী নন্দিতাকে ডেকে আনলে খুব ভাল হতো। দৌড়ে গেল সে স্ত্রীর কাছে।…
