আধুনিক ভারতীয় কথাসাহিত্য: প্রসঙ্গ ‘ময়লা আঁচল’
‘ময়লা আঁচল’ ফণীশ্বরনাথ রেণুর অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস। ২৩টি অধ্যায়ে এই উপন্যাসটি সম্পূর্ণ হয়েছে। বিবৃত হয়েছে আন্তেবাসী সমাজে বসবাসকারী মানুষজন ও উপজাতিদের কথা। হিন্দিকথাসাহিত্যে তথা ভারতীয় কথাসাহিত্যের ইতিহাসে এটি একটি মাইলস্টোন বলা যেতে পারে। এইজন্যই শিবদান সিংহ চৌহান বলেছেন : ‘ময়লা আঁচলে শুধু কিষাণ কেন, তথাকথিত ছোটজাত, উপজাতি আর আদিবাসীদের ভেতরেও তাদের জন্যে পূর্ব নির্দিষ্ট বাঁধা…
