সাম্প্রতিক কবিতার অভিমুখ
ব্যক্তিঅভিক্ষেপ থেকে নৈর্ব্যক্তিক অভিক্ষেপ: তোমার মধ্যে প্রতিবাদ আছে। মানবিকতা আছে। সংবেদনশীল হৃদয়ের স্পন্দন আছে। তোমার মধ্যে ভালো মানুষও আছে। কিন্তু তবু তুমি কবি নও, যতক্ষণ না পর্যন্ত তোমার ভাষাকে শিল্প মাধুর্যে উন্নীত করতে পারছ। যতক্ষণ না পর্যন্ত তোমার ভাষাকে কাব্যিক ব্যঞ্জনায় আলাদা করতে পারছ। যতক্ষণ না পর্যন্ত তোমার শব্দকে বহুমুখী বিনির্মাণে প্রয়োগ করতে পারছ। যতক্ষণ…
