পুরাণ কাহিনী: অসূয়া
শুধু মর্তে কেন? পুরাণেও দেখা যায়,স্বর্গের দেবীরাও ঈর্ষা (অসূয়া) মুক্ত ছিলেন না। অত্রি মুনির স্ত্রী ছিলেন, অনুসূয়া ছিলেন অপূর্ব রূপবতী ও গুনবতী। যার গর্ভে দুর্বাসা মুনির জন্ম হয়েছিল। তার সতীত্বের খ্যাতি জগৎ-জোড়া। অনুসূয়ার সতীত্বের খ্যাতি, এই মর্তলোক ছাড়িয়ে, স্বর্গের দেবলোকেও ছড়িয়ে পড়েছিল। তাতে স্বর্গের দেবীরা (সরস্বতী,লক্ষ্মী,দূর্গা) বিচলিত হয়ে পড়েছিলেন। তারা ভেবেছিলেন, অনুসূয়ার সতী হিসাবে এতোটা…
