ভগৎ সিংয়ের ভাই

সকালবেলার আলো এমনভাবে ভিজিয়ে দিচ্ছিল চোখ আর্মহার্স্ট স্ট্রিটকেও সুন্দর দেখাচ্ছিল, আর্মহার্স্ট স্ট্রিট এখন রামমোহন সরণি সেই সরণির দু’পাশের গাছ দুজনকে আলিঙ্গন করতে এতটাই উদগ্রীব- যে এটাকে লাভার রাস্তা মনে হচ্ছে। আসলে আমার মনটা এত ভালো করে দিয়েছো কদিন আমার প্রিয় বিট্টুর মৃত্যু শোকও অল্প হাল্কা লাগছে বহুদিন কোনও খুশির খবর নেই কেউ এসে বলেনি, এসো…

Read More

পশ্চিমবঙ্গে কাজী নজরুল ইসলাম পুরস্কার পেলেন কথাসাহিত্যিক সিদ্ধার্থ সিংহ

বিশিষ্ট কবি, ছড়াকার, গল্পকার, উপন্যাসিক, প্রাবন্ধিক, কলামিস্ট, নাট্যকার, গীতিকার, সঙ্গীত পরিচালক, সাহিত্য সম্পাদক, মডেল এবং অসংখ্য শিশুতোষ গ্রন্থের রচয়িতা কথাসাহিত্যিক সিদ্ধার্থ সিংহের হাতে গত ৬ জানুয়ারি তুলে দেওয়া হল কাজী নজরুল ইসলাম পুরস্কার। সুনীল গঙ্গোপাধ্যায় যাঁকে সব্যসাচী লেখক বলতেন, কথাসাহিত্যিক রমাপদ চৌধুরী এবং কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী যাঁর প্রশংসায় পঞ্চমুখ ছিলেন, সেই সিদ্ধার্থ সিংহের এ বছর…

Read More

দু’একটা সত্যি কথা

কালো প্রজাপতিটা লাল টুকটুকে ফুলে ডানা ঝাপটায়… ডানা ঝাপটায়… তারপর ফুলটা প্রজাপতি… না! …প্রজাপতিটাই ফুল হয়ে যায়। কবিতাকে খুব যে আদর করতে হয়, এতো যে আদর করতে হয় কবিতাকে সেটা জেনেই মেঘেরা বৃষ্টি হয়ে ঝরে ময়ূর পেখম তোলে। ঘুমের ভিতরও একটা মন বেঁচে থাকে রঙিন-রঙিন স্বপ্নের জাল বোনার জন্য। কৃষ্ণসায়রের তীরে সেই যে তিতিরটা এক…

Read More

গীতিকাব্য: নোনা মাটির নোলক (পর্ব- ১০)

মাটির গান গাইতে গাইতে নোনাজলে ভেসে বেড়ায় মদন, ছমির মিঞারা। প্রকৃতি কাড়ে তাদের সুখ- স্বপ্ন- আশা- ভরসা। নোনাস্রোতে ভাঙনের সাক্ষী হয় রোজ রোজ। রাত নামলে ছমিরের চোখে ভাসে মেয়ে গোলাপির মুখ। শোনে বিবির অসহায় কান্না।কালক্রমে বাঁজা হারামনি শোনে নারী জীবনের কাঙ্খিত মা ডাক। নোনা জল শোনায় নিখোঁজ হওয়া মানুষের গল্প। আখ্যান জড়িয়ে বাঁচে বিপন্ন লোকসংস্কৃতি,…

Read More

কবি অভিজিৎ দাস নিখোঁজের দশ বছর

বাংলাদেশ বিমানের নতুন বিমানের নাম: ‘ধ্রুবতারা’। কবি অভিজিৎ দাস বরিশাল শহর থেকে যে কবিতা পত্রিকা সম্পাদনা করতেন, তার নামও ছিল: ‘ধ্রুবতারা’। অভিজিৎ ২০১৪ সালে ঢাকায় তার বাসা থেকে বেরিয়ে, তারপর কেন ফিরলেন না ঘরে? তিনি সত্যি যদি হারিয়ে যান অন্তহীন সময়ের অন্ধকারে চিরতরে, তাহলে কে তাকে দিয়েছিল ওয়াটার ক্যানন স্যালুট, যেভাবে এয়ারক্রাফট ‘ধ্রুবতারা’কে দেয়া হয়েছে…

Read More

লোকগণিত পরিচয় (দ্বিতীয় পর্ব)

আজকের সভ্যতা বলতে যা বোঝায় তা গড়ে উঠেছে পৃথিবী সৃষ্টির পর কোটি কোটি বছরের ক্রমাগত পরিবর্তনের ফলে। যে পরিবর্তন কেবলমাত্র মনুষ্যজগৎ নয়, সমগ্র প্রাণী জগৎ এবং প্রকৃতি জগতের পরিবর্তনের ফলে। আবার সভ্যতার ছবি গোটা পৃথিবীতে একরকম নয়; কোনোকালে একরকম ছিল না। বিজ্ঞানীদের অনুমান চারশত পঞ্চাশ কোটি বছর আগে পৃথিবীর জন্ম হয়েছিল। জন্মের পর থেকে অনেকবার…

Read More

সরিষার ফুল যেমন রে, মোর বন্ধুর মায়া তেমন রে

।।এক।। তামারহাটের ভেঙে যাওয়া হাটের বাইরে আসতে আসতে সিকান্দার মিস্তিরি তার ঝাঁকড়া চুল নাড়াতে নাড়াতে বেশ মজাদার এক ভঙ্গি তার দীঘল শরীরে বহন করে আনতে থাকে আর কিঞ্চিৎ অন্যমনস্ক হয়েই গানের দু এক কলি কিংবা গেয়েই ওঠে– “ও কি মাহুত রে মোক ছাড়িয়া কেমনে যাইবেন তোমরা হস্তির শিকারে” এই গানের হাহাকারের মতন সুর বাতাসে ছড়িয়ে…

Read More

গারো পাহাড়ের চিঠি: কোচপাড়া

উঁচু টিলার দু’পাশেই ঢালু। ছোট ছোট নুড়ি বিছানো ঢালুপথ। টানা হেঁটে গেলে হাটুতে টান পড়ে। হাঁপিয়ে উঠে সমান মতো অল্প পরিসরে দাঁড়িয়ে কিছুটা জিড়িয়ে নিতে গিয়ে দেখলাম টিলার এপাশ ওপাশ কেটে কেটে দু’পাশে ঢালু রাস্তা। এপাড় ওপাড়ের যোগাযোগের জন্য এই ঢালু পথ। টিলার কাটা শরীরে নানা লতা গুল্ম ঝুঁলে আছে বারান্দার টবে রাখা গাছের মত।…

Read More

চুম্বন

কত লক্ষ চুম্বন পথে চলে যাচ্ছে হামা দিয়ে কত নষ্ট চুম্বন মিলেছে শহরের মুক্ত নাভিতটে তাকিয়ে মানুষের মাঝখানে দাঁড়িয়ে থাকে অসময়ের ত্রস্ত চুম্বন কত মুখ মুখোশকে ছাপিয়ে শুষ্ক চুম্বন কত ধ্বংসের ভেতর দাঁড়িয়ে থাকে উত্থান কার খোলা বুক আঁচড়ে আঁচড়ে ক্ষত হল লেখেনি অভিধান ধ্বনির গহ্বরে দাঁড়িয়ে থাকে প্রখর চুম্বন শরীর তবু একলা ফেরে ঘরে…

Read More

প্রত্যেক কবিই মানবিক, প্রত্যেক কবিতাতেই তাঁর মানবিকযাত্রা  

২০ মার্চ, ১২৫-এ লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে এ্যাংলিকান বিখ্যাত যাজক ও ক্রিস্টান সোশ্যাল ইউনিয়নের সদস্য এবং মেয়েদের ভোটাধিকার প্রয়োগের পক্ষের প্রবক্তা ফ্রেডরিক লুইস ডোনাল্ডসনের (১৮৬০—১৯৫৩) দেওয়া একটি উপদেশ  হল: সাতটি সামাজিক পাপ হল: কাজ ছাড়া সম্পদ। বিবেক ছাড়া আনন্দ। চরিত্রহীন জ্ঞান। নৈতিকতা ছাড়া বাণিজ্য। মানবতা ছাড়া বিজ্ঞান। ত্যাগ ছাড়া পূজা। নীতিহীন রাজনীতি এই সাতটি সামাজিক পাপ…

Read More

বছরের শেষ পূর্ণিমা

আজ এই বছরের শেষ পূর্ণিমা ফিনফিনে জ্যোৎস্নায় মোড়া শীতের কলকাতা। অসংখ্য মৃতদেহের ভারে বিমর্ষ এই বছর শেষ হবে- আগামীর অপেক্ষায় বসে আছি। মানুষ এখন নেই মানুষের পাশে যুদ্ধ হিংসার মোড়কে দুর্বিষহ একাকীত্ব। অজানা আতঙ্ক টুঁটি টিপে ধরে আশঙ্কায় পোড়ে জীবনের প্রহর। বিপন্ন অবসাদ বেলায় দিন কাটে রাত খোঁজে কয়েক টুকরো রুটি। পূর্ণিমার চাঁদে যেন অমাবস্যার…

Read More

প্রস্তুতি

যাব সামনে শোকের নদী অশ্রু বইছে ফুরিয়ে যাওয়া বিকেলটুকু জীবনছায়ার মাপ নিচ্ছে অন্ধকারে নিজের নামও মুছে যাচ্ছে যাব নীরবতা এসেছে আজ অন্তহীন সহিষ্ণুতায় পাক খাচ্ছে অভিঘাত কয়েকটি কাক বসল এসে অনন্তও দিচ্ছে ডাক যাব ওই তো যাচ্ছে রবীন্দ্রনাথ, সঙ্গে আছে শ্রাবণ মাস ওই তো যাচ্ছে জীবনানন্দ সঙ্গে আছে হেমন্তকাল যাব আবছা শহর, অস্পষ্ট মুখ শুকিয়ে…

Read More
error: বিষয়বস্তু সুরক্ষিত !!