ফিরে দেখা: এসে গেল আবার এক নারী দিবস!

আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে নারীদিবস। নারীরা সর্বক্ষেত্রে বিরাজিত, তথাপি তারা এখনও বঞ্চিত এবং অনেক কম সুরক্ষিত। আজ আমরা সচেতন এবং নারীর মানবিক অধিকারের দাবী নিয়ে সোচ্চার। আশ্চর্যের বিষয় এক্কেবারে শুরুতে নারীর এইরূপ সামাজিক অবস্থান ছিলনা। সভ্যতার অগ্রগতির সাথে কখনও প্রয়োজনে এবং অবদমিত করে রাখার লক্ষ্যে নারীর অস্তিত্বকে অবমূল্যায়ন ও উপেক্ষা করা হতো। নারীকে শিক্ষার আলো…

Read More

আমার দেখায় আমার বাংলাদেশ: পদ্মা সেতু

আপন মাতৃভূমি ঘুরে ঘুরে দেখার অদম্য প্রবল ইচ্ছা আমার সেই শৈশব থেকে- যা এখন নেশার পরিণত হয়েছে। কাজের ফাঁকে খানিক অবসর মিললেই সেই নেশার মোহে জাগ্রত হয়ে ঘুরে বেড়াই দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে। শহর বন্দরের অলিগলি পেরিয়ে গ্রামগঞ্জের সবুজ মেঠোপথ, ধানক্ষেত, নদীর ঢেউ, সীমানা ছোঁয়া আকাশের দিগন্ত ছুঁতে ছুটে গেছি বারবার। চোখ জুড়ায়…

Read More

কোম্পানি আমলে আধুনিক শিক্ষা ও মাতৃভাষার বঞ্চনা

বেনিয়া-শাসনের প্রথম যুগে বঙ্গদেশে ইংরেজি-শিক্ষা বিস্তারের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা কোম্পানির শাসকদের ছিল না। ১৭৫৭ সালের পরবর্তী প্রায় পঞ্চাশ বছর ধরে তাঁরা ভারতের মাটিতে নিজেদের অবস্থানকে রাজনৈতিক ও সামরিক দিক থেকে সুদৃঢ় করতে সচেষ্ট ছিলেন। তখন বঙ্গদেশে ইংরেজদের প্রতিষ্ঠিত আদালতের কাজের সুবিধার জন্য পণ্ডিত-মৌলভীদের নিয়োগ করতে হত বলে তাঁরা বাংলায় সংস্কৃত ও ফারসি ভাষা-চর্চায় উৎসাহ দিয়েছিলেন।…

Read More

পিতৃতন্ত্রের পূবাপর ২

প্রাচীন সভ্যতাকে ঘিরে স্ত্রীজাতির এই প্রাধান্যের ধারা বেয়ে চলে আসা পরবর্তী ইতিহাসকেও নারী বহু সময়ে তাব ক্ষমতার পরিচয় দিয়েছে। এবং যে সমস্ত পিছিয়ে পড়া সমাজে সামাজিভাবে, ধর্মীয়ভাবে এবং রাষ্ট্রীয়ভাবে পুরুষ প্রাধান্য চেপে বসেনি, সেখানেও নারীর ভূমিকা পুরুষের থেকে গৌণ কোন স্থানে দেখতে পাওয়া যায় না। নিউকালেডোনিয়াতে পিছিয়ে থাকা সমাজে দেখা যায় টোংগা উপজাতির ছেলেরা মেয়েদের…

Read More

অণুগল্প: কে?

তখন প্রায় রাত দশটা। বাগনান থেকে শেষ বাসটা ধুকতে ধুকতে নিমতলা স্টপেজে নামিয়ে দিল সুতনুকে। অনেক দিনের পরে কলকাতা থেকে গ্রামের বাড়িতে ফিরছে সে। বলাই বাহুল্য, সঙ্গী কেউ নেই। হি হি কাঁপন লাগানো জমাটি শীতের রাত। রূপোলী চাঁদের আলোয় হালকা কুয়াশা চাদর। মায়াবী প্রতিবেশ। প্রাণের আনন্দে গান গাইতে গাইতে চলতে লাগলো সে মেঠো রাস্তায়। কিছুটা…

Read More

ধারাবাহিক উপন্যাস: উত্তাল পঞ্চম পর্ব

গোটা পৃথিবী জুড়ে শিক্ষা, স্বাস্থ্য এবং জমি নিয়ে যত কেলেঙ্কারি ঘটেছে, তার সালতামামী দিয়ে একটি অসামান্য উপন্যাস ‘উত্তাল’ পঞ্চম পর্ব ওদের জন্যই বাড়ি ছাড়তে হয়েছিল ওকে। ও নয় ছিল না। কিন্তু ওর বউ তো ছিল। ওর বউ কি বিছানার তলা থেকে ওই প্লাস্টিক শিটটা বার করে দাওয়ার ওই তক্তপোশটার উপরে বিছিয়ে দিতে পারেনি! ওটা তো…

Read More

গারো পাহাড়ের চিঠি: কোচবাড়িতে নিমন্ত্রণ

কোচ বাড়িতে আজ ছিল নিমন্ত্রণ। ঘরোয়া রান্নার নিমন্ত্রণ। নিজেদের জন্য নিজেরা যা প্রাত্যহিক আয়োজন করে সেই আয়োজনের অতিথি আমি।মাটির দাওয়ায় পাশাপাশি বসে খাবো ঘরের জনদের নিয়ে। অতিথি বলেই যে বিশেষ ভাবে কোন কিছুর আয়োজন করবে অতিথি সৎকারের প্রয়োজনে এমন ধ্যান ধারণায় আমার ঘোর আপত্তির কথা অনিল কোচকে আগেই জানিয়ে দিয়েছিলাম। অনিল সে-কথা অক্ষরে অক্ষরে রেখেছে।…

Read More

বিবর্ণ অভিযোজন: পর্ব ৭

উপন্যাসিক মুসা আলি’র ‘বিবর্ণ অভিযোজন’ ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে। এই উপন্যাসে শিক্ষকের পিতৃত্ব একজন ছাত্রের জীবনকে কত বেশি উদ্বেলিত করে তুলতে পারে, সেই অনুভূতির বিস্তার ঘটেছে এ উপন্যাসের পাতায় পাতায়, পরতে পরতে। পড়তে পড়তে আপনি আপনার প্রিয় শিক্ষককে নতুন করে আবিষ্কার করতে পারবেন। ।। সপ্তম পর্ব ।। সময়ের টান শেষ হতে হতে তানুর বিয়ের দিন এসে…

Read More

আমার জীবন: রাসসুন্দরী দেবী

‘হে পরমেশ্বর তুমি আমাকে লেখাপড়া শিখাও’, – বোবা কান্নায় ঈশ্বরের কাছে বারবার আকুলভাবে প্রার্থনা করতেন রাসসুন্দরী। পরমেশ্বর বোধহয় তার সেই প্রার্থনা শুনেছিলেন। একদিন ভোর রাতে স্বপ্ন দেখলেন চৈতন্য ভাগবত এর পুঁথি পড়তে বসেছেন। সেই স্বপ্ন তার মনের মধ্যে এক সুদীর্ঘ মধুময় আবেশ ছড়িয়ে দিল। সংসারে যে কাজই করেন না কেন সর্বদা একই চিন্তা তাকে পুঁথিখানি…

Read More

ইঁদুরের আঁকা প্রথম ছবিটির দামই ৯২ হাজার টাকা

ইঁদুরটির নাম— ‘গুস’। এটি শুধু ইঁদুরই নয়, চিত্রকরও বটে! কারণ, তার পায়ে আঁকা প্রথম ছবিটাই বিক্রি হয়ে গেল প্রায় ৯২ হাজার টাকায়৷ ম্যানচেস্টারের ড্রয়লসডেনের ১৯ বছরের এক তরুণ, জেস ইন্ডসেথ ২০১৮ সালে একজন ব্রিডারের কাছ থেকে একটি ইঁদুরছানা কিনে আনেন পোষার জন্য। আদর করে তার নাম রাখেন— গুস। ক’দিন পরেই তিনি টের পান যে, তাঁর…

Read More

বাংলার নবজাগরণ ও মাইকেল মধুসূদন

কোন কোন মানুষের জীবনের ঘটনা এতই অভাবিতপূর্ব ও চমকপ্রদ যে তার কাছে হার মেনে যায় দ্বন্দ্ব সংঘাতপূর্ণ নানাবিধ জটিলতা যুক্ত নাটকের কাহিনী। নাট্য ঘটনার ক্ষেত্রে শান্তনা থাকে যে সে গল্প বানিয়ে গল্প, কিন্ত কোন ব্যক্তির যাপিত জীবনের গল্প সত্য বলে সেখানের শান্তনা ও ভরসার আর কোন জায়গা থাকে না। উনিশ শতকের জাতক মাইকেল মধুসূদন দত্তের…

Read More

চর্যাপদের রচয়িতাদের ধর্মমত

চর্যাপদগুলির মাধ্যমে বৌদ্ধ সিদ্ধাচার্যরা যে ধর্মমত প্রচার করতে চেয়েছিলেন, সেগুলির আলোচনা প্রসঙ্গে অতীতের বিভিন্ন ব্যাখ্যাতারা বৌদ্ধধর্মমতের বিভিন্ন ‘যান’ বা সাধন-পদ্ধতির সমন্বয়টাই যে সেইসব সিদ্ধাচার্যদের মূল লক্ষ্য ছিল — সেদিকেই বেশি করে জোর দিয়েছিলেন। ইতিহাস বলে যে, চর্যাপদের সমকালীন বাংলার ভাবলোকে আত্মবিস্মৃতি এবং আত্মস্বাতন্ত্র্যরক্ষার প্রেরণা যুগপৎ কার্যকরী হয়েছিল, এবং সেই বোধের স্বাক্ষর চর্যাপদের বিভিন্ন গীতগুলির মধ্যে…

Read More
error: বিষয়বস্তু সুরক্ষিত !!