বছরের শেষ পূর্ণিমা

আজ এই বছরের শেষ পূর্ণিমা ফিনফিনে জ্যোৎস্নায় মোড়া শীতের কলকাতা। অসংখ্য মৃতদেহের ভারে বিমর্ষ এই বছর শেষ হবে- আগামীর অপেক্ষায় বসে আছি। মানুষ এখন নেই মানুষের পাশে যুদ্ধ হিংসার মোড়কে দুর্বিষহ একাকীত্ব। অজানা আতঙ্ক টুঁটি টিপে ধরে আশঙ্কায় পোড়ে জীবনের প্রহর। বিপন্ন অবসাদ বেলায় দিন কাটে রাত খোঁজে কয়েক টুকরো রুটি। পূর্ণিমার চাঁদে যেন অমাবস্যার…

Read More

প্রস্তুতি

যাব সামনে শোকের নদী অশ্রু বইছে ফুরিয়ে যাওয়া বিকেলটুকু জীবনছায়ার মাপ নিচ্ছে অন্ধকারে নিজের নামও মুছে যাচ্ছে যাব নীরবতা এসেছে আজ অন্তহীন সহিষ্ণুতায় পাক খাচ্ছে অভিঘাত কয়েকটি কাক বসল এসে অনন্তও দিচ্ছে ডাক যাব ওই তো যাচ্ছে রবীন্দ্রনাথ, সঙ্গে আছে শ্রাবণ মাস ওই তো যাচ্ছে জীবনানন্দ সঙ্গে আছে হেমন্তকাল যাব আবছা শহর, অস্পষ্ট মুখ শুকিয়ে…

Read More

চিনিয়ালিসুর

গঙ্গোত্রীর পথে এক গ্রাম, চিনিয়ালি। দেরাদুন থেকে একশ কিলোমিটার উজিয়ে যেতে হয়। চাম্বা থেকে সত্তর কিলোমিটার। ছোট শহরও বলা যায় চিনিয়ালিকে। তার নামেই জায়গার নামকরণ, চিনিয়ালিসুর। গাড়োয়ালি ভাষায় সুর মানে ‘সমতল ভূমি’। পাহাড় ঘেরা ছবির মত চিনিয়ালিসুর। পাশেই বয়ে চলেছে গঙ্গা নদী, এরা বলেন ভাগীরথী। ঠাকুরদের বসবাস এলাকায়। বিস্থ সম্প্রদায়ের ‘ঠাকুর’। মোড়লদের এখনও পরিচয় ‘বিস্থ…

Read More

অরুণ ও নির্ঝরার গল্প

সিঁড়িতে কেউ দাঁড়িয়ে নেই অরুণ উবারে ওঠার আগে একবার রাস্তার ওপাশে তাকালো। বিদায় জানাতে আসা নির্ঝরা এক মুহূর্ত আগেও সিঁড়িতে দাঁড়িয়ে ছিল। এখন আর নেই। অরুণ বুঝতে পারলো সে চলে যাওয়াতে নির্ঝরা মুক্তি পেয়েছে। অরুণের গাড়িটি দ্রুতগতিতে এয়ারপোর্টের দিকে ছুটে চলেছে। নির্ঝরার হেয়ারব্যান্ড অরুণ এপার্টমেন্টে খুঁজে পেল নির্ঝরাকে না দেয়া, কিন্তু ওর জন্য কেনা গোলাপী…

Read More

গীতিকাব্য: নোনা মাটির নোলক (পর্ব- ৯)

মাটির গান গাইতে গাইতে নোনাজলে ভেসে বেড়ায় মদন, ছমির মিঞারা। প্রকৃতি কাড়ে তাদের সুখ- স্বপ্ন- আশা- ভরসা। নোনাস্রোতে ভাঙনের সাক্ষী হয় রোজ রোজ। রাত নামলে ছমিরের চোখে ভাসে মেয়ে গোলাপির মুখ। শোনে বিবির অসহায় কান্না।কালক্রমে বাঁজা হারামনি শোনে নারী জীবনের কাঙ্খিত মা ডাক। নোনা জল শোনায় নিখোঁজ হওয়া মানুষের গল্প। আখ্যান জড়িয়ে বাঁচে বিপন্ন লোকসংস্কৃতি,…

Read More

নদীর ওপারে

বুড়িগঙ্গার নদীর ওপারে গ্রামটি। বর্তমানে গ্রাম বললে ভুল বলা হবে। বুড়িগঙ্গার উপরে ব্রিজটি চালু হওয়ার পর সেই গ্রামটিকে এখন ছোট খাটো শহর বললে বাড়িয়ে বলা হবে না। নাম তার হাসনাবাদ। সেখানে অত্যাধুনিক একটি হাসপাতাল রয়েছে, নাম “রিভার ভিউ ক্লিনিক।” কবির তার অসুস্থ মা’কে সেই হাসপাতালে ভর্তি করতে নিয়ে এসেছে। তার মায়ের নাম জেবুন্নেসা- দুটি কিডনিই…

Read More

স্মরণ: প্রেমের কবি বুদ্ধদেব বসু

আধুনিক বাংলা কবিতার পুরোধা বুদ্ধদেব বসু (১৯০৮-১৯৭৪) মৃত্যুর এতদিন পরও আমাদের কাছে নিত্য স্মরণীয়। কারণ তাঁর কবিতায় প্রেমের মর্মবাণীটি প্রতিটি হৃদয়েই আলোড়ন তোলে। রক্তমাংসের শরীরে সেই প্রেমের অন্বেষণই আজও গভীরভাবে আবেদন রাখে। যে প্রেম আত্মগত, কামনাই যার মূলধন, সেই প্রেমেরই কবি। দেহের মধ্যেই তিনি প্রেমের শঙ্খ শুনতে পান। চুল, নখ, দাঁত, রূপলাবণ্যের সমস্ত অঙ্গসৌষ্ঠব তাঁর…

Read More

গারো পাহাড়ের চিঠি: হদি সংস্কৃতি

এই উত্তর জনপদের অধিবাসী হদি জনগোষ্ঠী একদা কৃষি কাজে বাধ্য হলেও তাদের কায়কারবার ও চরিত্র ছিল ক্ষত্রিয়সুলভ। ‘ক্ষত্রিয়দের সংঘবদ্ধ ক্ষাত্রশক্তির বলেই এই অঞ্চলের বর্ণহিন্দু ভূস্বামীগণ পুরুষানুক্রমে বিষয় সম্পত্তি ভোগ দখল করিতেন।” হদি ছিল রায়তের লাঠিয়াল বাহিনী। এছাড়াও ‘জমিদার বাড়ির সমস্ত গৃহস্থালির কাজ যথা: থালা বাসন মাজা, কাপড় কাঁচা, ঘর পরিস্কার পরিচ্ছন্ন করা, পাখাটানা, বাগান বাড়ি…

Read More

লোকগণিত পরিচয় (প্রথম পর্ব)

লোকগণিত বা Folk-mathematics নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে অল্প দিন হল আলোচনা শুরু হয়েছে। এই পরিভাষাটি এখনও সর্বজন পরিচিতি লাভ করেনি। Folk-mathematics শব্দটির ইংরেজি পরিভাষা হল লোকগণিত। Folk-mathematics শব্দটি প্রথম আয়ারল্যাণ্ডে প্রকাশ পায়। Gene Mairer নামে একজন আইরিশ লোকসংস্কৃতিবিদ প্রথম ১৯৭৬ সালের নভেম্বর মাসে Folk-mathematics নামে একটি প্রবন্ধ প্রকাশ করেন। প্রবন্ধটি পাঠক মহলে সাড়া ফেলে দেয়।…

Read More

দুই নারীঃ কপিলা ও হিমি

আইরিস নাট্যকার জন মিলিংটন সিঞ্জের ‘রাডারস টু দ্য সী‘ (১৯০৪ ) নামের এক প্রখ্যাত একাঙ্কিকায় পশ্চিম আয়ারল্যাণ্ডের আরান দ্বীপপুঞ্জের এক ধীবর পরিবারের বিষাদমথিত চিত্র অঙ্কিত হয়েছে। মিখাইল শলোখভের চার খণ্ডে বিধৃত ‘য়্যাণ্ড কোয়ায়েট ফ্লোজ দ্য ডন‘ (১৯১৮-১৯৪০) নদীবলয়িত জীবনভিত্তিক এক মহৎ উপন্যাস। বাংলা কথাসাহিত্যে নদীপ্রসঙ্গ বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন প্রেক্ষিতে চিত্রায়িত হয়েছে। কিন্তু ১৯৩৬ সালের পূর্বেকার…

Read More

গতানুগতিক কবিতা বনাম নতুন কবিতা

‘কোনটা কবিতা, কোনটা কবিতা নয়— এ বিচার সময়ই করবে’ এই আপ্তবাক্যটি বলে ভাবীকালের কবিগণ দেদার কবিতা লিখে চলেছেন। সমালোচক বলে কেউ নেই। কোনও কবির সমালোচনা সহ্য করার মতো ক্ষমতাও নেই। সুতরাং কবির পোয়াবারো অবস্থা। ফেসবুক, ওয়েবসাইট, ম্যাগাজিন কত কত মাধ্যম। টাকা দিলে প্রকাশকরা চকচকে মলাটের কাব্যও ছাপিয়ে দেয়। চেষ্টা চরিত্তির করলে প্রথম শ্রেণির বাণিজ্যিক কাগজে…

Read More

ড্রয়ার

১. দশ টাকা ধরে বসে আছে তো আছেই আজমল। সেই যখন ভাত নামাতে উনুনচালাতে গেছে, তখন থেকেই। কী আছে কি ওতে? জিন পরী না কী! আজমলের মা ভাবে। দে দিকিনি হাতের নোটটা। আজমলের সামনে দশটাকার হাওয়াতে ওড়া বাকি নোটগুলো নিয়ে গোছাতে গোছাতে বলে নুরুন। উঃ কী এঁটে গেছিল! আজিজুল ড্রয়ারে ব্যবসার টাকা রাখে। সকালে অনেক…

Read More
error: বিষয়বস্তু সুরক্ষিত !!