জিনাত জাহান খানের গুচ্ছ কবিতা
শরৎ সমগ্র শরৎ এলেই আমার জ্বর হত। শরীরের ভেতরে কেঁপে কেঁপে উঠত অসম্ভব শীতলতা। যেন বাঁকানো ছুরি কেটে যাচ্ছে সমস্ত শিরা। রক্ত জমে জমে বরফ। আর বরফের ভেতরে একটা মাছের মত ছটফট করতাম আমি। জিহবা শুকিয়ে আসত। তখনই, মুখের কাছে লেবুর গন্ধমাখা বাটিভর্তি সাদা বার্লি তুলে ধরতে তুমি। আমার কাছে শরৎকালের স্মৃতি এরকমই… ছায়া ও…
