অনুগল্প

রাত এলেই লোকটি চাঁদ দেখতে বের হয়। চাঁদ ও অন্ধকারের সঙ্গে তার এই সখ্যতা মলি ভালোভাবে নেয়নি। ভেবে নিয়েছিলো : অন্য কোনো মেয়ের সঙ্গে খালেদের সম্পর্ক আছে। অজয় দা’র মেয়ের সঙ্গে একটা সম্পর্কের কথা কেউ একজন বেনামে মোবাইলে জানিয়েছিলো মলিকে। প্রথমে অতোটা গুরুত্ব দেয়নি। পরে রাত গভীর হলে খালেদের বেরিয়ে যাওয়া আবার সেই আজান হলেই…

Read More

বিদ্রোহী ও রাজদ্রোহী

পরাধীন ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে কাজী নজরুল ইসলাম এবং নেতাজি সুভাষচন্দ্র বসু—উভয়ের নামই উজ্জ্বল হয়ে রয়েছে। ইতিহাস বলে যে, এঁদের মধ্যে একজন যেখানে অগ্নিবীণার ঝঙ্কার তুলে পরাধীন জাতির সুপ্ত চেতনাকে জাগ্রত করেছিলেন, অন্যজন সেখানে সশস্ত্র বিপ্লব ও অদম্য নেতৃত্ব দিয়ে বৃটিশ সাম্রাজ্যবাদের ভিত কাঁপিয়ে দিয়েছিলেন। আরো লক্ষ্যণীয় বিষয় হল যে, এঁদের দু’জনের মধ্যেকার বয়সের ব্যবধান…

Read More

নরওয়ের রাজা হারাল্ড পঞ্চম

আজ নরওয়ে তার রাজাকে শেষ বিদায় জানাল। চিরনিদ্রায় শায়িত হলেন রাজা হারাল্ড পঞ্চম। তাঁর জীবনের প্রায় নয় দশক জুড়ে নরওয়েও অনেকটা পথ পেরিয়েছে। তাঁর শৈশবেই যুদ্ধ এসে কেড়ে নিয়েছিল দেশ, কাটাতে হয়েছিল নির্বাসনে। তিনি ফিরে এসেছেন যুদ্ধশেষের নরওয়েতে, দেখেছেন ধ্বংসস্তূপ থেকে দেশটির উঠে দাঁড়ানো, কল্যাণরাষ্ট্রের বিস্তার, উত্তর সাগরে তেল আবিষ্কারের পর অর্থনীতির বদলে যাওয়া। তাঁর…

Read More

জল‌ তরঙ্গে- জীবনরঙ্গে

পরিমলের ফোনটা পেয়ে মনটা চনমন করে উঠল। ভাবলাম, যাই তবে একবার ঘুরেই আসি। ব্যাগ গোছাতে শুরু করে দিলাম। পরদিন শিয়ালদহ স্টেশন থেকে ভোর পাঁচটা পঁয়ত্রিশের জঙ্গিপুর প্যাসেঞ্জারে চেপে বসলাম। বেশ কয়েক বছর মুর্শিদাবাদের কুতুবপুর গ্রামের একটা প্রাইমারি স্কুলের শিক্ষকতা করছে আমার ছোটবেলার বন্ধু পরিমল। তার স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে শতকরা নব্বই জনই মুসলিম সম্প্রদায়ের। কিন্তু এই…

Read More

শাস্ত্র থেকে আখ্যান

গবেষক: জয়িতা রানা দাস তত্ত্বাবধায়ক: ড.হেমন্ত ভট্টাচার্য বিভাগ: সংস্কৃত ভাষা ও সাহিত্য বিভাগ প্রতিষ্ঠান: সিকম স্কিলস্ ইউনিভার্সিটি প্রকাশনা: সময়ের শব্দ ISSN: 2704- 1387 প্রকাশের তারিখ: ০৯ সেপ্টেম্বর ২০২৬ সংক্ষিপ্তসার:  সংস্কৃত কথাসাহিত্য কেবল বিনোদন, নীতিশিক্ষা বা রোমাঞ্চকর কাহিনির আধার নয়; এর অন্তর্লোকে প্রাচীন ভারতীয় সমাজের ন্যায়বোধ, অপরাধচেতনা ও বিচারব্যবস্থার সুস্পষ্ট প্রতিফলন রয়েছে। ‘পঞ্চতন্ত্র’, ‘হিতোপদেশ’, ‘পুরুষপরীক্ষা’, ‘শুকসপ্ততিকথা’,…

Read More

মায়ের পুরস্কার

গ্রামের ছোট্ট বাজারটায় প্রতিদিন সকাল হলেই হাট বসে। কেউ নিয়ে আসে শাকসবজি, কেউ ফল, কেউ চাল-ডাল। এক কোণে মাটির ওপর পাটি পেতে বসেন রমার মা। সামনে সাজানো থাকে টাটকা মাছ। স্বামী অনেক বছর আগেই চলে গেছেন। অসুখ হয়েছিল। টাকার অভাবে ভালো চিকিৎসা করাতে পারেননি। একদিন চুপচাপ চোখ বুজেছিলেন তিনি। তারপর থেকেই সংসারের সব দায়িত্ব এসে…

Read More

প্রাচ্য সংস্কৃতিতে শ্রীকৃষ্ণ

প্রাচ্য সংস্কৃতির বলিষ্ঠ উত্তরাধিকার হিসেবে বাংলার সংস্কৃতি অনন্য উজ্জ্বলতায় ভাস্বর। বাংলার সংকর সংস্কৃতির প্রধান প্রভাব বেদ, উপনিষদ, পুরাণ, গীতা, মহাভারত, রামায়ণ; পর্যায়ক্রমে বৌদ্ধ পালি সংস্কৃতি এবং মধ্যযুগে ইসলামী সুফিবাদ। শ্রীকৃষ্ণের ভক্তিবাদের ধর্মতত্ত্ব, বুদ্ধের জ্ঞানতত্ত্ব, মহানবীর (স.) সুফিবাদ-একেশ্বরবাদের মাধ্যমে বাঙালি ও বাংলা সংস্কৃতির আদি মৌলিক কাঠামো সৃষ্টি হয়েছে। খ্রিস্টপূর্বে প্রেম ও ভক্তির মাধ্যমে মানবিক বিশ্ব গড়ে…

Read More

কবিতা

সবকিছু ভালোই চলছে, দখল বেদখলের আনন্দধারায় ব্যাপক স্বাধীনতা উপোস করে ঝুলছে বাদুড়ের মতো এই ডাল থেকে সেই ডালে, ঝোপঝাড়ে হৈ হৈ লেগেছে উদর ফুর্তি করে ঠিকঠাক তাবিজ দিতেই হবে আরো চাই, যা আছে সব চাই, পথ-ঘাট, মাঠ সব চাই মাটির নিচের হাড়গুলো চাই, পোড়া কাঠ-কয়লা চাই, গ্যাসের কুণ্ডলী চাই, তার নিচের তেলটাও চাই, খনিজ দ্রব্যটাও…

Read More

সংস্কৃতের জীবন্ত উত্তরাধিকার

কোনও ভাষা জীবিত কি না, তার বিচার কেবল কতজন মানুষ প্রতিদিন সেই ভাষায় কথা বলেন বা ভাববিনিময় করেন, তার ওপর নির্ভর করে না। একটি ভাষার জীবন তার ব্যবহারক্ষেত্র, সাহিত্য, জ্ঞানচর্চা, সামাজিক ও ধর্মীয় অনুশীলন, শব্দভাণ্ডার এবং সাংস্কৃতিক স্মৃতির মধ্যেও প্রবাহিত হতে পারে। কথ্য পরিসর সংকুচিত হওয়ার পরও কোনও ভাষা যদি একটি সমাজের চিন্তা, সংস্কৃতি, আচার…

Read More

একটি ঐতিহাসিক ও তাত্ত্বিক পর্যালোচনা

গবেষক: নাসরিন আহমেদ তত্ত্বাবধায়ক: ড. অনাথবন্ধু চ্যাটার্জী বিভাগ: বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ প্রতিষ্ঠান: সিকম্ স্কিলস্ ইউনিভার্সিটি প্রকাশনা: সময়ের শব্দ ISSN: 2704-1387 প্রকাশের তারিখ: ২৮ আগস্ট ২০২৬ সারসংক্ষেপ: ভারতবর্ষে আধুনিক জনস্বাস্থ্য ব্যবস্থার প্রাতিষ্ঠানিক বিকাশ মূলত ঔপনিবেশিক শাসনকালে ঘটলেও তার প্রধান উদ্দেশ্য ছিল ব্রিটিশ প্রশাসন, ইউরোপীয় বসতি ও সেনাবাহিনীর নিরাপত্তা নিশ্চিত করা। ফলে সাধারণ ভারতীয়, বিশেষত…

Read More

বাংলা কবিতা

অনুবাদকের ভূমিকা: আমেরিকার ইলিনয় রাজ্যের শিকাগো বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের শিক্ষক সি.এম. নাঈম ও ছাত্র কার্লো কপোলো’র সম্পাদনায় ১৯৬৩ সালে প্রথম প্রকাশিত হয় দক্ষিণ এশীয় সাহিত্যের ত্রৈমাসিক ‘মাহফিল’ পত্রিকা। এর তৃতীয় বর্ষের ৪র্থ সংখ্যাটি সম্পাদনা করেন অতিথি সম্পাদক ও রবীন্দ্রচর্চাকারী মেরি এম. লাগো, সংখ্যাটির বিষয় ছিল ‘আধুনিক বাংলা কবিতা’। সে সংখ্যার ৪৩ থেকে ৪৮ পৃষ্ঠায় কবি…

Read More

কবিতা

এক শরৎ সন্ধ্যার শেষে নিশ্চিত অমাবস্যার রাতে এ যেন এক রক্তাভ পূর্ণিমার চাঁদ। শেষবারের মতো জরায়ুমুখ ছুঁয়ে অন্তিম চুম্বনে চুম্বনে, যোনিপথ ধরে আর্তনাদের আগুনগোলা হয়ে এ অনাথ, খেয়ালি, অদ্ভুত, নিরর্থক, নিষ্ফল, নিদারুণ নরক ভূমির নরক নগরীতে নব নরক যাত্রী, এক অনাবশ্যক শাবকের জন্ম। যে শাবকের জন্মের বহুকাল আগে বিদায় নিয়েছে তার পিতার যৌবন, তার মাতার…

Read More
error: বিষয়বস্তু সুরক্ষিত !!