সাইকো
সুন্দর, পরিপাটি করে সাজানো-গোছানো অন্নপ্রাশন বাড়ি। নরম মিঠে আলোর মালা দিয়ে মোড়া। সাউন্ড সিস্টেমে হালকা করে হরিপ্রসাদ চৌরাশিয়া আর শিব কুমার শর্মার বিখ্যাত বাঁশি ও সন্তুরের যুগলবন্দী চলছে। সাজুগুজু করা বহু লোকজনের ভিড়। নিমন্ত্রিতদের সংখ্যা অনেক। সবার মুখেই তরল হাসি। খাওয়া-দাওয়ারও বিপুল আয়োজন। পুরো তিনতলাটা জুড়ে বুফে সিস্টেমে খাওয়া দাওয়া। অর্থাৎ কিনা যেমন খুশি তেমন…
