সাম্প্রতিককালের কবিতার অভিমুখ
সাম্প্রতিককালে পত্রপত্রিকায় অধিকাংশ কবিরাই যেসব কবিতা লিখছেন, তাতে বহুমুখী কাব্যধারার পরিচয় ফুটে উঠছে। হাংরি বা শ্রুতি আন্দোলন বাংলা কাব্য সাহিত্যের ইতিহাসে অনেকখানি জায়গা দখল করে আছে। কিন্তু তারপরেও বাংলা সাহিত্য থেমে থাকেনি। বাংলা কবিতাকে আমরা অনেকেই বিদেশি সাহিত্যের বা শিল্পের প্রভাবান্বিত বলে থাকি। একথা অস্বীকার করা যায় না। মাইকেল মধুসূদন দত্ত বীরাঙ্গনা, ব্রজাঙ্গনা, মেঘনাদ বধ…
