প্রাচ্য সংস্কৃতিতে শ্রীকৃষ্ণ
প্রাচ্য সংস্কৃতির বলিষ্ঠ উত্তরাধিকার হিসেবে বাংলার সংস্কৃতি অনন্য উজ্জ্বলতায় ভাস্বর। বাংলার সংকর সংস্কৃতির প্রধান প্রভাব বেদ, উপনিষদ, পুরাণ, গীতা, মহাভারত, রামায়ণ; পর্যায়ক্রমে বৌদ্ধ পালি সংস্কৃতি এবং মধ্যযুগে ইসলামী সুফিবাদ। শ্রীকৃষ্ণের ভক্তিবাদের ধর্মতত্ত্ব, বুদ্ধের জ্ঞানতত্ত্ব, মহানবীর (স.) সুফিবাদ-একেশ্বরবাদের মাধ্যমে বাঙালি ও বাংলা সংস্কৃতির আদি মৌলিক কাঠামো সৃষ্টি হয়েছে। খ্রিস্টপূর্বে প্রেম ও ভক্তির মাধ্যমে মানবিক বিশ্ব গড়ে…
