বড় মাংওয়া
শিলিগুড়ি থেকে প্রায় ৫৬ কিমি দূরে দার্জিলিঙের সবুজ পাহাড়ের কোলে নিশ্চুপে একান্তে নিজের মতো করে দাঁড়িয়ে রয়েছে অখ্যাত একটি স্থান বড় মাংওয়া (Baramangwa)। প্রচারের অভাবে পর্যটকদের কাছে বিশেষভাবে পরিচিত হয়ে উঠতে না পারলেও একবার এখানে আসলে এর অপার সৌন্দর্য যে কোনও প্রকৃতি প্রেমিকদেরই টেনে আনবে বারবার। আর কমলালেবুপ্রেমী হলে তো আর কোনো কথাই নেই! কারণ…
