বাংলা গদ্যসাহিত্যের ইতিহাসে বলেন্দ্রনাথ ঠাকুর
খৃষ্টীয় ঊনিশ শতকের বাংলায় যাঁরা বাংলা গদ্যসাহিত্যের সযত্ন চর্চা করেছিলেন, কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়ির বলেন্দ্রনাথ ঠাকুর (১৮৭০-১৮৯৯) তাঁদের মধ্যে অন্যতম ছিলেন। তিনি বাংলা ভাষার অনুশীলনে নিজেকে নিয়োজিত করেছিলেন। আধুনিক বাংলা সাহিত্যের গবেষকদের মতে, মাত্র ঊনত্রিশ বছরের স্বল্পস্থায়ী জীবনে বলেন্দ্রনাথ যে গদ্যকীর্তি রেখে গিয়েছেন, তা ভাষানৈপুণ্যে অতুলনীয়। কিন্তু এখানে বলেন্দ্রনাথের লিখিত প্রবন্ধাবলীর মূল্য নিরূপণ করা সম্ভব নয়…
